Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হাজার ছাড়িয়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হাজার ছাড়িয়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে হাজার ছাড়িয়েছে এডেস মশার কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মওসুমে এ সংখ্যা দাঁড়িয়েছে ১০০৬ জনে। আর সিপ্টেম্বর মাসের প্রথম ৫ দিনে আক্রান্তের সংখ্যা ৫৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

Manual3 Ad Code

আর আগস্ট আক্রান্তের সংখ্যা ছিল ৫০৭ জন। আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হিয়েছিলেন। তবে এ বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

Manual7 Ad Code

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৩, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ৩১ জন ও মৌলভীবাজারে ১ জন।

এদিকে, বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু রোগী আক্রান্ত মোট ৯৫৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। আর আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ৫০৭ জন।

Manual7 Ad Code

শেয়ার করুন