Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মনজুরের গোপনাঙ্গ কাটল কে?

admin

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে মনজুরের গোপনাঙ্গ কাটল কে?

Manual5 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি খালি বাড়ি থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় এক যুবক কে উদ্ধার করেছে স্থানীয়রা।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

উদ্ধার হওয়া যুবকের নাম মনজুর আহমদ (২৭)। তিনি গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের উত্তর পশ্চিম পাড়ার (২ নং ওয়ার্ড) বাসিন্দা।

Manual2 Ad Code

তিনি স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের চাচাতো ভাই এবং মনির উদ্দিনের ছেলে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর গ্রামের একটি খালি বাড়িতে গুরুতর আহত অবস্থায় মনজুর আহমদকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

Manual3 Ad Code

পরে তারা তাকে উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি আত্মহত্যার চেষ্টা, নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার ফল—তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

এদিকে খবর পেয়ে সালুটিকর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন