Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

admin

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দেশের পুলিশ বাহিনীর শীর্ষ পদগুলোতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।পুলিশের টপ লেভেলে বড় পরিবর্তন আসতে পারে, সেটা কী শিগগিরই আসবে নাকি আরও দেরি হবে— এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘না, কিছু পরিবর্তন তো আসবেই’।

Manual1 Ad Code

চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্ত করে আমাদের প্রতিবেদন জমা দিতে বলেছি। সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সংসদ অধিবেশন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেদিন সেশন হবে তার কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেইমতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সেই অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অব দ্য ডে—সে বিষয়ে আলোচনা হয়েছে।তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

Manual1 Ad Code

শেয়ার করুন