Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযান, মাদক জব্দ

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযান, মাদক জব্দ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, জিরা ও মদ উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধীনে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ, বিয়ানীবাজার ব্যাটালিয়ানের নিয়মিত অভিযানে এই সামগ্রীগুলো উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান জানান, ‘শনিবার মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ১০৮০ কেজি ভারতীয় চা পাতা, ৭০০ কেজি ভারতীয় জিরা এবং ৯২ বোতল ভারতীয় ওয়াইন উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় চুরাকারবারীরা ভারত থেকে এনে এসব মালামাল মজুত করছিল। এ সময় বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌঁছালে তারা সব মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি উল্লিখিত মালামাল উদ্ধার করে হেফাজতে রাখে।’

Manual4 Ad Code

শেয়ার করুন