Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখব: নতুন চিফ প্রসিকিউটর

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১২ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১২ অপরাহ্ণ

ফলো করুন-
ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখব: নতুন চিফ প্রসিকিউটর

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি ট্রাইব্যুনালে বিচারাধীন ও ইতিমধ্যেই নিষ্পত্তি হওয়া সব মামলাই খতিয়ে দেখবেন। ফরমাল চার্জ থেকে তদন্ত প্রক্রিয়া পর্যন্ত সবকিছু পর্যালোচনা করে জাতির প্রত্যাশা অনুযায়ী বিচার নিশ্চিত করবেন তিনি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

Manual4 Ad Code

চিফ প্রসিকিউটর বলেছেন, ‘ইতিমধ্যে ২৪টি মামলার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। ২১টি মামলার বিচার চলছে দুইটি ট্রাইব্যুনালে। আমি এসব মামলার বিষয়বস্তু দেখিনি। তবে আমি এগুলো সব দেখব। ফরমাল চার্জগুলো ঠিক হয়েছে কি না, তদন্ত যথাযথ হয়েছে কি না—এগুলো সবকিছু আমি দেখব। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে আমরা বিচারগুলো করতে পারি সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

রায় ঘোষিত মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যেগুলো রায় হয়ে গেছে সেগুলো আমার দেখবার সুযোগ হয়নি। তাই সেই বিষয়ে আমি এখন মন্তব্য করতে পারছি না। তবে সবগুলোরই দেখবার সুযোগ আছে, আমি সবগুলোই দেখব। যেগুলো বিচার হয়ে গেছে সেই ফাইলগুলো আমি দেখব। যদি কোনো বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিতে হয় সেভাবে নিব। আমরা চাই ট্রাইব্যুনালটা আরও গতিশীল হোক এবং আরও স্বচ্ছতার সঙ্গে এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হোক।’

Manual3 Ad Code

শেয়ার করুন