Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলসংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৩ আগস্ট ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. মোস্তাকুর রহমান (এফসিএমএ) অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন। দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন।

জানা গেছে, মোস্তাকুর রহমান পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর সদস্য এবং হিরা সোয়েটারের মালিক। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

Manual8 Ad Code

এর আগে বুধবার দুপুরে ‘সরিয়ে দেওয়া হচ্ছে’—এমন খবর ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেন আহসান এইচ মনসুর। চলে যাওয়ার সময় নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।” এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করেননি।

সূত্র জানায়, সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে কার্যালয়ে আসেন তিনি। এ সময় তার অপসারণের খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা না বলেই তাৎক্ষণিকভাবে অফিস ত্যাগ করেন। এতে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Manual4 Ad Code

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার ৯ আগস্ট পদত্যাগ করেন। পরে ১৩ আগস্ট আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Manual6 Ad Code

শেয়ার করুন