Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা সহজ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাড়বে না ভাড়া: নৌপরিবহনমন্ত্রী

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৯ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
ঈদযাত্রা সহজ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাড়বে না ভাড়া: নৌপরিবহনমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ, রেল ও সেতু এবং সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি স্পষ্ট করে বলেন, ঈদে ভাড়া বাড়ানো হবে না।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদযাত্রা উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতকরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘নৌপথে ঈদে যাত্রা নিরাপদ করতে ২৬টির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের ঈদযাত্রা নিরাপদ হবে।’

চাঁদা ও চাঁদাবাজি এক নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি অপরাধ, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছ, ভাড়া বাড়বে না।’

Manual3 Ad Code

নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি হচ্ছে সেটা জোর করে আদায় করা হয়। চাঁদাবাজি থাকবে না সড়কে। শ্রমিক মালিকের সমঝোতায় আদায়কৃত অর্থ চাঁদাবাজি নয়। এটা শ্রমিক কল্যাণে ব্যয় হয়।’

ঈদযাত্রায় নতুনত্ব আনার উদ্যোগের কথাও জানান পরিবহনমন্ত্রী। তিনি বলেন, সড়কে যানবাহন থেকে চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না।

Manual8 Ad Code

প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজে থেকে কিছু করিনি। কেবিনেট ডিভিশনের নির্দেশ মেনে করা হয়েছে।’

মন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত প্রস্তুতির ফলে এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হবে।

শেয়ার করুন