Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৬ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। ডিএমপি কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

এর আগে গতকাল (শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান তিনি।

Manual1 Ad Code

শেয়ার করুন