Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর সূত্রে শীর্ষ পর্যায়ে এ রদবদলের তথ্য জানা যায়।সাম্প্রতিক এ রদবদলের তথ্যানুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। আর কিউএমজির দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।

Manual1 Ad Code

এদিকে সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেইসঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে বলে জানা যায়।

আরও জানা যায়, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে এবং ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসবে বদলি করা হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন