Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ছাত্রী হোস্টেলে ‘কনডম কাণ্ডে’ দুই শিক্ষককে অব্যাহতি

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে ছাত্রী হোস্টেলে ‘কনডম কাণ্ডে’ দুই শিক্ষককে অব্যাহতি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে ‘কনডম’ পাওয়াকে কেন্দ্র করে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভের একপর্যায়ে অধ্যক্ষকে অফিসকক্ষে রেখেই তালা দেন আন্দোলনকারীরা।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ছাত্রী হোস্টেল ভবনে অস্থায়ীভাবে অবস্থান নেয়। সে সময় হোস্টেলে কোনো ছাত্রী ছিলেন না। পরে ভবনের বাথরুম পরিষ্কার করতে গিয়ে সেনা সদস্যরা কিছু কনডমের প্যাকেট পায় বলে কলেজের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী দাবি করেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় অনৈতিক কার্যক্রমের ইঙ্গিত দিয়ে পোস্ট ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

Manual7 Ad Code

বুধবার বেলা ১১টার দিকে জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ রিভার ভিউ পার্ক এলাকা থেকে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কলেজ প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয়। বিকেল পর্যন্ত তারা সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি কলেজ প্রশাসনকে মৌখিকভাবে জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত না হওয়ায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

শিক্ষার্থীরা আরও জানান, ছাত্রী হোস্টেলের ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ নিয়ে আগে থেকেই নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে পূর্বেও প্রতিবাদ হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতে কলেজের হল সুপার মুজিবুর রহমান ও ইতিহাস বিভাগের প্রধান পঙ্কজ বর্মণকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল বলেন, দায়িত্বশীলরা আগে থেকেই বিষয়টি সমাধানের উদ্যোগ নিলে পরিস্থিতি উত্তপ্ত হতো না। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দুই শিক্ষককে হোস্টেলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন