Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই: তথ্যমন্ত্রী

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই: তথ্যমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামত বিবেচনায় রেখে জবাবদিহিতার সীমা নির্ধারণ করা হবে এবং সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি জানিয়েছেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থার মধ্যে আনা হবে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকো সিস্টেমের সঙ্গে নতুন গণমাধ্যমের সম্পৃক্ততা এখনো পুরোপুরি তৈরি হয়নি। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছিল, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। বর্তমান প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের প্রসার এবং খাপ খাওয়ানোর প্রয়োজন এখনো পূর্ণভাবে মেনে নেওয়া হয়নি। সরকার নীতিনির্ধারণে সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।”

Manual2 Ad Code

এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএ-এর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং অন্যান্য সরকারি কর্মকর্তা।

Manual7 Ad Code

শেয়ার করুন