Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন।

সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, দীর্ঘ ১৮ মাস পর দায়ের করা এই মামলাটি আদালতের বিচারক আব্দুল মন্নান আমলে নিয়েছেন এবং আগামী ৯ মার্চ পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন।

Manual3 Ad Code

মামলার বিবরণে বাদী মাহমুদুল হাসান, যিনি নিজেকে একজন ছাত্রদল কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন, অভিযোগ করেন যে ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের পাশে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আসামিরা হামলা চালায়।

Manual8 Ad Code

তার দাবি অনুযায়ী, শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরাসরি নির্দেশে আসামিরা সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে। এই ঘটনায় বাদী নিজে এবং আরও বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Manual4 Ad Code

এই মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এবং হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান।

Manual6 Ad Code

এ ছাড়াও হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

হবিগঞ্জের আদালত পাড়ায় এই মামলাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও হবিগঞ্জে ১৮ মাস আগের ঘটনার প্রেক্ষিতে এই মামলাটি নতুন আইনি মোড় নিয়েছে।

মামলার বাদী মাহমুদুল হাসান জানিয়েছেন, ন্যায়বিচার পাওয়ার আশায় তিনি দেরিতে হলেও আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত আগামী ৯ মার্চ মামলার পরবর্তী কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন