Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির বাসভবনের কাছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:১২ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:১২ অপরাহ্ণ

ফলো করুন-
খামেনির বাসভবনের কাছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবন ও তার কার্যালয়ের কাছে একাধিক বিস্ফোরণ হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, তেহরানের পাস্তৌর জেলায় একাধিক বিস্ফোরণ হয়েছে। উচ্চ নিরাপত্তায় ঘেরা এই এলাকায় খামেনির বাসভবন ও কার্যালয় রয়েছে।

Manual5 Ad Code

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে, অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র এই এলাকায় আঘাত হেনেছে।

Manual3 Ad Code

তবে এসব হামলায় খামেনির কিছু হয়েছে কিনা, সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।এর আগে ইরানের একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির রাজধানীতে নেই। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইরানে সামরিক অভিযান শুরু হয়েছে। ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হলো ইরানি শাসনব্যবস্থার আসন্ন হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষা করা।

তিনি ইরানি শাসনকে অত্যন্ত কঠোর, ভয়ঙ্কর মানুষের একটি দুষ্ট দল হিসেবে উল্লেখ করেছেন।

শেয়ার করুন