Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আজ শনিবার অবসরে যাচ্ছেন। সাংবিধানিকভাবে আজ তার ৬৭ বছর পূর্ণ হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। ওই দিন  ছিল তার শেষ কর্ম দিবস। সেদিন তাকে আপিল বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

Manual4 Ad Code

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায় জানানো হয়।

বর্তমানে আপিল বিভাগে রয়েছেন পাঁচ বিচারপতি। তারা হলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব।

Manual4 Ad Code

প্রধান বিচারপতির এজলাসে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ উর রউফের বক্তব্যের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান শুরু হয়। এরপর বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বিদায়ী বক্তব্যে বেঞ্চ ও বারের মর্যাদা রক্ষায় আইনজীবীদের সহনশীল হওয়ার আহ্বান জানান বিচারপতি আসাদুজ্জামান।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘বার ভালো হলে বেঞ্চ ভালো হবে। বেঞ্চ ভালো হলে কোর্ট ভালো হবে। অনেক সময় কোনো বিচারকের আদেশ কারও মনঃপূত নাও হতে পারে। এজন্য উচ্চ আদালত রয়েছে। কিন্তু এজন্য বিচারকের সঙ্গে কোনোভাবেই অসদাচরণ করা যাবে না।’

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁর সাপাহার উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম এ সামাদ একজন খ্যাতিমান আইনজীবী ছিলেন।

আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম অর্জন করে ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা জেলা বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালের ৫ সেপ্টেম্বর হাই কোর্টে এবং ২০০১ সালের ২৫ অক্টোবর তিনি আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগ দেন ২০০৩ সালের ২ আগস্ট। ২০০৫ সালের ২৭ আগস্ট একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

২০২৫ সালের ২৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এ কে এম আসাদুজ্জামান।

Manual8 Ad Code

শেয়ার করুন