Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিভিশনে ভাষণ দেবেন খামেনি

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
টেলিভিশনে ভাষণ দেবেন খামেনি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর পাল্টা আক্রমণ করেছে তেহরান। দেশটি দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে জবাব দিয়ে যাচ্ছে। তবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যখন তেহরানের বিভিন্ন সরকারি স্থাপনায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে তখন উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল যে শাসকদের কারও কোনো ক্ষতি হয়েছে কিনা। একটি ক্ষেপণাস্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে পড়েছিল। তখন থেকেই ইসরাইলি সংবাদমাধ্যমগুলো প্রচার করছে যে, সম্ভবত খামেনি নিহত হয়েছেন। সেই খবর ভুয়া প্রমাণ করতে টেলিভিশনের পর্দায় আসছেন ইসলামি প্রজাতন্ত্রের এই সর্বোচ্চ নেতা।ইরানের আল-আলম টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে যে, শিগগিরই জাতির উদ্দেশে বক্তব্য দেবেন খামেনি।  সেটা কয়েক মিনিটের মধ্যেও হতে পারে।

Manual5 Ad Code

শেয়ার করুন