Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনি জীবিত, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
খামেনি জীবিত, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান নিয়ে জল্পনার মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার জানামতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন।

শনিবার এনবিসি নিউজকে দেওয়া আব্বাস আরাঘচির এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

Manual8 Ad Code

আরাঘচি বলেন, তার জানা মতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন। ইরান উত্তেজনা কমাতে আগ্রহী।

‘শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তাই জীবিত আছেন’ বলে উল্লেখ করেন তিনি।

উত্তেজনা কমাতে আগ্রহী ইরান
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান উত্তেজনা কমাতে আগ্রহী এবং আলোচনায় বসতে প্রস্তুত। তবে শর্ত হিসেবে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধের কথা উল্লেখ করেন।

Manual3 Ad Code

তিনি জানান, বর্তমানে সরাসরি কোনো যোগাযোগ নেই। তবে যুক্তরাষ্ট্র কথা বলতে চাইলে কীভাবে তার সঙ্গে যোগাযোগ করতে হবে, তা তারা জানে বলেও মন্তব্য করেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন দফা আলোচনা শুরু হয়েছিল। সর্বশেষ বৈঠক হয় মাত্র দুই দিন আগে।

‘আত্মরক্ষার’ দাবি
আরাঘচি আরও বলেন, ইরান অঞ্চলটিতে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে তিনি এটিকে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।

Manual3 Ad Code

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখার কথা উল্লেখ করে আরাঘচি বলেন, ‘আমি তাদের ব্যাখ্যা করে জানিয়েছি- আমরা তাদের ওপর হামলার কোনো ইচ্ছা পোষণ করি না। শুধু আত্মরক্ষার অংশ হিসেবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছি।

শেয়ার করুন