Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল, সমালোচনার মুখে দেশ ছাড়লেন প্রবাসী

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ

ফলো করুন-
চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল, সমালোচনার মুখে দেশ ছাড়লেন প্রবাসী

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের ওসমানীনগরে ইফতার মাহফিলের জন্য চোরাই গরু জবাই করার ঘঠনায় লজ্জায় যুক্তরাজ্যে ফিরে গেছেন এক প্রবাসী। এ ঘটনায় সিলেটজুড়ে আলোচনা-সমালোচনার মুখে দেশ ছেড়েছেন পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী এম আহমদ মধু মিয়া।

Manual2 Ad Code

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজ গ্রামের বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী এম আহমদ মধু মিয়ার বাড়িতে এ ইফতার মাহফিলে গরুর প্রকৃত মালিকসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়।

Manual7 Ad Code

পরে জানা যায়-ইফতারে জবাই করা গরুটি চুরি করা ছিল। বিষয়টি জানাজানি হলে যুক্তরাজ্য প্রবাসী এম আহমদ মধু মিয়া গরুর মালিককে ডেকে গরুর মূল্য ৭০ হাজার টাকা পরিশোধ করেন। একই সঙ্গে তাঁর বাড়ির তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করায় তাকে অব্যাহতিও দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, এ ঘটনায় প্রবাসীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এম আহমদ মধু মিয়া যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত জানুয়ারি মাসে তিনি সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেশে আসেন। নির্বাচন শেষে নিজ এলাকায় একটি ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নেন।

স্থানীয় বাসিন্দা রেজওয়ান আহমদ জানান, ইফতার মাহফিলের জন্য আগে থেকেই গরু কেনার কথা ছিল। কিন্তু প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক গরু না কিনে টাকা অন্যত্র ব্যয় করেন। পরে ইফতারের আগের দিন মাঠ থেকে অন্যের গরু এনে জবাই করেন।

Manual8 Ad Code

তিনি বলেন, ইফতার শেষে গ্রামে গরু চুরির বিষয়টি সামনে এলে খোঁজাখুঁজির একপর্যায়ে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়কই গরুটি নিয়ে গেছেন। এতে প্রবাসীর কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে তিনি দাবি করেন। এ ঘটনার পর তিনি যুক্তরাজ্যে চলে গেছেন।

Manual8 Ad Code

গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, বাড়ির কেয়ারটেকার সাইদ মাঠ থেকে তার গরু চুরি করেছিলেন। প্রবাসীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি জানার পর এম আহমদ মধু মিয়া গরুর ন্যায্য মূল্য পরিশোধ করেছেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ঘটনা খবর পেয়ে থানা থেকে একজন কর্মকর্তাকে ওই এলাকায় পাঠিয়েছি। তবে এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেননি।

শেয়ার করুন