Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

admin

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৪:৩৭ অপরাহ্ণ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ০৪:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর প্রচারের সময় কান্নায় ভেঙে পড়েছেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক। একই সঙ্গে প্রেস টিভির এক উপস্থাপক সরাসরি সম্প্রচারে এই হামলাকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন।খামেনির মৃত্যুতে ইরান সরকার দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার সময় উপস্থাপক আবেগপ্রবণ হয়ে পড়েন। ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, ‘আল্লাহ মহান। গভীর শোকের সঙ্গে ইরানি জাতিকে জানানো হচ্ছে যে, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী খামেনি আজ যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের যৌথ অপরাধমূলক হামলায় শহীদ হয়েছেন।’ এ সময় স্টুডিওর বাইরে থেকেও কান্নার শব্দ শোনা যায়।

Manual6 Ad Code

অন্যদিকে প্রেস টিভির উপস্থাপক মারিয়াম আজারচেহর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। লাইভ সম্প্রচারে তিনি বলেন, ‘এটা এখানেই শেষ নয়। ট্রাম্পকে এমন মূল্য দিতে হবে যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বা অপরাধী দেয়নি। প্রতিশোধ আসছে এবং তা খুব শিগগিরই আসবে।’

Manual7 Ad Code

শনিবার ভোরে শুরু হওয়া এই হামলায় কেবল খামেনি নন, তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। তাদের মধ্যে তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন