Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান সব শক্তি দিয়ে খামেনি হত্যার প্রতিশোধ নেবে: পেজেশকিয়ান

admin

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৫:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ০৫:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
ইরান সব শক্তি দিয়ে খামেনি হত্যার প্রতিশোধ নেবে: পেজেশকিয়ান

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

ইরান সব শক্তি দিয়ে খামেনি হত্যার প্রতিশোধ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও দায়িত্ব।’

Manual5 Ad Code

আজ রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘এই অপরাধের পরিকল্পনাকারী, যারা অপরাধের নির্দেশ দিয়েছে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্তব্য। অপরাধীদের ওপর হামলাকে ইরান তার কর্তব্য এবং বৈধ অধিকার বলে মনে করে। তাদের ওপর হামলার দায়িত্ব ও বাধ্যবাধকতা পূরণে ইরান তার সব শক্তি নিবেদন করবে। আমাদের সর্বোচ্চ নেতা খামেনি ও উচ্চপদস্থ কমান্ডারদের হত্যার প্রতিশোধ নেব।’

Manual1 Ad Code

শেয়ার করুন