Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে সেই ধর্ষণ মামলায় আসামিপক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী

admin

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৬:৫৯ অপরাহ্ণ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ০৬:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
নরসিংদীতে সেই ধর্ষণ মামলায় আসামিপক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। রোববার (১ মার্চ) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) আদালতের বিচারক মো. মেহেদী হাসান প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ ৭ জনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Manual4 Ad Code

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভুইয়া বলেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এ মামলায় কোনো আইনজীবী আসামিপক্ষকে আইনি সহায়তা দেবে না, রাষ্ট্রপক্ষকে সার্বিক সহায়তা করা হবে। পুলিশ আন্তরিক হয়ে মামলাটির দ্রুত চার্জশিট দিলে ৬ মাসের মধ্যে মামলাটি শেষ করতে পারব বলে আমরা আশাবাদী। এ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি।

Manual4 Ad Code

আদালত সূত্রে জানা যায়, নূরাসহ গ্রেফতার ৭ আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর কাইয়ুম বলেন, মামলার এজাহারের প্রেক্ষিতে ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত ৪ জন এবং ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সালিশ বৈঠকের বিচারক ও সহায়তাকারী সাবেক মেম্বারসহ ৩ জনকে ৭ গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পলাতক দুই আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য,বুধবার (২৫ ফেব্রুয়ারি) নরসিংদীর মাধবদীতে বাবাকে ছুরি হাতে জিম্মি করে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় নূর মোহাম্মদ নূরা ও তার সঙ্গীরা। পরে তাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সরিষাখেতে ফেলে রাখে।

Manual7 Ad Code

এ ঘটনায় নূর মোহাম্মদ ওরফে নূরাকে প্রধান করে ৯ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা দায়ের করেন নিহতের মা।

শেয়ার করুন