Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৬ জন নিহত

admin

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৬ জন নিহত

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে জেরুজালেমের প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত ইসরায়েলের বেইত শেমেশ শহরে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এই হামলায় প্রায় ২৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড এডম এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

Manual3 Ad Code

ক্ষেপণাস্ত্রটি একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

Manual2 Ad Code

ইসরায়েলের সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা টিম এবং আহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে।

Manual1 Ad Code

শেয়ার করুন