Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান

admin

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ

ফলো করুন-
শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সাংবিধানিক বিধান অনুযায়ী সব কার্যক্রম এগোচ্ছে এবং এক থেকে দুই দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন।রোববার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। আরাগচি বলেন, ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় রয়েছে এবং সংবিধানে নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে। খুব শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

Manual3 Ad Code

তিনি জানান, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিষদ দায়িত্ব পালন করবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (আইনবিদ)।

Manual5 Ad Code

আরাগচি বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। সংবিধান ও আইনি কাঠামো অনুসরণ করে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও তিনি উল্লেখ করেন।

Manual5 Ad Code

সাক্ষাৎকারে পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি বন্ধুত্বের বার্তাও দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই; বরং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করে আরাগচি বলেন, ইরান কূটনৈতিক সমাধানেই আগ্রহী ছিল। তবে আলোচনার প্রক্রিয়া চলাকালীন যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো হামলা চালিয়ে দ্বিমুখী আচরণ করেছে বলে তিনি অভিযোগ করেন।

Manual8 Ad Code

শেয়ার করুন