Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিটার প্রতি ২০ পয়সা বাড়লো ওয়াসার এটিএম বুথের পানির দাম

admin

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
লিটার প্রতি ২০ পয়সা বাড়লো ওয়াসার এটিএম বুথের পানির দাম

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। রোববার (১ মার্চ) থেকে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে। এখন থেকে গ্রাহকদের প্রতি লিটার পানি কিনতে হবে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) দরে, যা আগে ছিল ৮০ পয়সা। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে এই দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। মূলত বুথগুলোর অপারেশন ও মেনটেনেন্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) খরচ বেড়ে যাওয়ায় পানির দাম ৮০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual7 Ad Code

দাম বৃদ্ধির বিষয়ে ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক বর্তমান পরিস্থিতি এবং এটিএম বুথ পরিচালনার ব্যয় বৃদ্ধির কারণেই এই সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম এক লাফে দ্বিগুণ বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল। মাত্র আড়াই বছরের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো। রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থিত এই এটিএম বুথগুলো থেকে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে বিশুদ্ধ পানি সংগ্রহ করেন কয়েক লাখ গ্রাহক। নতুন দাম কার্যকর হওয়ায় এখন থেকে তাদের প্রতি লিটারে ২০ পয়সা বেশি গুণতে হবে।

Manual1 Ad Code

শেয়ার করুন