Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সড়কে ঝরল যুবকের প্রাণ

admin

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১২:০১ অপরাহ্ণ | আপডেট: ০২ মার্চ ২০২৬ | ১২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সড়কে ঝরল যুবকের প্রাণ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে কয়েছ আহমদ (৩০) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল নামক স্থানে ২টি অটোিরকশার মুখোমুখি সংঘর্ষ এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Manual2 Ad Code

নিহত কয়েছ আহমদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে। পেশায় তিনি একজন সিএনজি অটোরিকশা চালক।

Manual4 Ad Code

জানা গেছে, ঘটনার সময় কয়েছ আহমদ সিলেট থেকে গহরপুর যাচ্ছিলেন যাত্রী নিয়ে। এসময় সিলেটগামী আরেকটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুমূর্ষ অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শেয়ার করুন