Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে আরবের মুসলিম দেশগুলো

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১১:০২ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১১:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে আরবের মুসলিম দেশগুলো

Manual3 Ad Code

ডিজিটাল ডেস্ক:
আরব মুসলিম দেশগুলোকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আরবের যেসব দেশ প্রথমে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যোগ দিতে অনিচ্ছুক ছিল, তারা এখন যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের ক্রমাগত হামলার জেরে আরব দেশগুলো এমন পদক্ষেপ নিচ্ছে। সোমবার (২ মার্চ) সিএনএনকে ট্রাম্প বলেন, আরবের বেশ কয়েকটি দেশ তেহরানের আক্রমণের মুখে পড়েছে। আর এ কারণেই তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে।

Manual3 Ad Code

এ ছাড়া ট্রাম্প বলেছেন, আমরা অবাক হয়েছিলাম। তারা আক্রমণাত্মকভাবে লড়াই করছে। তাদের খুব কম হামলা করার কথা কিন্তু এখন তারা পুরোপুরি আক্রমণাত্মক হয়ে উঠেছে।

Manual8 Ad Code

টানা চারদিন ধরে ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ইরান তেল আবিব এবং মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপ করছে।

পরবর্তীতে ইরান বাহরাইন, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান
এনিয়ে গতকাল ছয়টি আরব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি জোরালো যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে এই অঞ্চলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানকে বেপরোয়া এবং অযৌক্তিক বলে নিন্দা জানানো হয়।

Manual8 Ad Code

দেশগুলো ইরানের আচরণকে ‘একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি যা একাধিক রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হিসেবে বর্ণনা করেছে।

Manual2 Ad Code

এই বিবৃতির পরেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো নিয়ে আরব দেশের অবস্থান পরিবর্তনের কথা জানিয়েছেন ট্রাম্প। তবে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: ক্ষমতাধর দেশগুলোর কার পক্ষে? ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: ক্ষমতাধর দেশগুলোর কার পক্ষে?
এর আগে ওয়াশিংটন পোস্ট এক বিস্ফোরণ প্রতিবেদনে জানায়, ইরানে হামলার নেপথ্যে সৌদি আরবের হাত রয়েছে। রিপোর্টে বলা হয়, সৌদি যুবরাজ প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করলেও গোপনে তিনি তেহরানে হামলা চালানোর জন্য ট্রাম্পকে বারবার চাপ দিতেন।

শেয়ার করুন