Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপলো কাতারের দোহা

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপলো কাতারের দোহা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

কাতারের দোহা শহরজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কাতারি সামরিক বাহিনী মঙ্গলবার সকালে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং নিষ্ক্রিয় করেছে। দোহা শহর থেকে সংবাদমাধ্যমের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনে মানুষ তাদের ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসছে। এর আগে সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এ ছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটি।

এদিকে, সংঘাত ঘিরে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতে আরও হামলার খবর পাওয়া যাচ্ছে।

Manual2 Ad Code

অন্যদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ার বার্তা দিয়েছে যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ব্যাপক হামলা তারা শুরু করতে যাচ্ছে।

Manual5 Ad Code

শেয়ার করুন