Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট অডিটোরিয়ামে ফিরছেন সাইফুর রহমান

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৭:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ০৭:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট অডিটোরিয়ামে ফিরছেন সাইফুর রহমান

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেট অডিটোরিয়ামের যাত্রা শুরু হয়েছির এই নামেই। তবে বড় ধরনের সংস্কারের পর ২০০১ সালে তার নামকরণ করা হয় এ অঞ্চলের উন্নয়নের রূপকার হিসাবে পরিচিত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে, নামকরণ করা হয় এম সাইফুর রহমান অডিটোরিয়াম।

পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আবার ফিরে যায়, পুরানো নাম সিলেট অডিটোরিয়ামে। সেই আওয়ামী লীগই আবার নাম পরিবর্তন করে রাখে কবি নজরুল অডিটোরিয়াম। এখন আবার এই অডিটোরিয়ামে স্বমহিমায় ফিরছেন এম সাইফুর রহমান। এই নামেই নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে অডিটোরিয়াম পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

 

এসময় তিনি বলেন, নাম পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন করা হয়েছে। নাম ফলকে প্রয়াত এম সাইফুর রহমানের নাম বড় অক্ষরে সংযুক্ত করতে হবে।

Manual3 Ad Code

অডিটোরিয়ামটি সার্বিক সংস্কারের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

 

এ সময় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান দ্রুত বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

Manual6 Ad Code

শেয়ার করুন