Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতীক বিষয়ে সিদ্ধান্তের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৮:২১ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ০৮:২১ অপরাহ্ণ

ফলো করুন-
প্রতীক বিষয়ে সিদ্ধান্তের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক বা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করা হয়েছে এবং সেটা অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে একটা অধ্যাদেশ অন্তবর্তীকালীন সরকার জারি করেছেন। আগামী ১২ মার্চ অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবেন না এটা ওইদিন সিদ্ধান্ত হবে।

মঙ্গলবার সকালে সিলেট সিটি করপোরেশনের কর্মকতা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, সংসদে আইন আকারে পাশ করা হলে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে।
সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে কি ন সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে বলেন, জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত আসলে ওয়ার্ড পর্যায়েও প্রশাসক দেওয়া হবে।

Manual4 Ad Code

সিসিকে চলমান ও প্রক্রিয়াধীন সব প্রকল্পের নিয়ে আলোচনা করে সিলেটের জলাবদ্ধতা, খাল খনন সহ নতুন প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

Manual8 Ad Code

তাছাড়া সুরমা নদী এবং ছড়া বা খালের প্রকল্প নতুন করে উপস্থাপন করলে মন্ত্রণালয় থেকে একনেক বা প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে বলে জানান।

এর আগে, সকালে সংক্ষিপ্ত সফরে সিলেট আসেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।

Manual1 Ad Code

শেয়ার করুন