Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের পর ভারতে মিলল লাশ

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৯:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ০৯:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
নিখোঁজের পর ভারতে মিলল লাশ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ হওয়া মো. আব্দুল মালিক (৪২) নামে এক দিনমজুরের লাশ কুশিয়ারা নদীর ভারতীয় অংশ থেকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

Manual5 Ad Code

শনিবার রাতে বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বাংলাদেশে হস্তান্তর করা হয়।

মৃত আব্দুল মালিক উপজেলার মৌলভীরচক গ্রামের বাসিন্দা ও মো. ইব্রাহিম আলীর ছেলে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, আসামের করিমগঞ্জ থানা পুলিশ কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে করিমগঞ্জে বসবাসরত আব্দুল মালিকের আত্মীয়-স্বজন লাশটি শনাক্ত করেন। শনাক্তের পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাতে কাস্টমঘাট সীমান্ত পয়েন্ট দিয়ে লাশটি হস্তান্তর করা হয়। পরে তা নিহতের স্ত্রী নাছিমা বেগম ও ভাই ওয়াহিদুর রহমানের কাছে বুঝিয়ে দেওয়া হয়। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

 

Manual3 Ad Code

 

আব্দুল মালিকের স্ত্রীর বরাতে পুলিশ জানায়, গত ৮ জুলাই (মঙ্গলবার) সকাল ৯টায় তিনি উপজেলার কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি।

Manual2 Ad Code

শেয়ার করুন