Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এটি বাংলাদেশের মাটি, আপনারা কেন এখানে’, তোপের মুখে পিছু হটল বিএসএফ

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১১:১৯ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১১:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
‘এটি বাংলাদেশের মাটি, আপনারা কেন এখানে’, তোপের মুখে পিছু হটল বিএসএফ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা  অনুপ্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় তৈরি বাঁধ স্থাপন করা বাঁশের খুঁটি উপড়ে ফেলেছে। পরে স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও ভিডিও ধারণের মুখে অবশেষে বাংলাদেশের সীমান্ত ত্যাগ করে তারা ফিরে যায় ভারতে।

রোববার সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Manual7 Ad Code

ভিডিওতে দেখা যায়, বিএসএফের চার সদস্য অবৈধভাবে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে নদীর পাড়ে দাঁড়িয়ে বাঁশের খুঁটি উপড়ে ফেলছেন। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি বিএসএফ সদস্যদের কাছে গিয়ে ভিডিও ধারণ করতে থাকেন এবং বিএসএফ সদস্যদের উদ্দেশে প্রশ্ন তোলেন— ‘এটি বাংলাদেশের মাটি, আপনারা কেন সীমান্ত অতিক্রম করে এখানে এসেছেন? কার নির্দেশে বাঁশের খুঁটি তুলছেন?’

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, ঘটনাস্থল বাংলাদেশের অংশে অবস্থিত। ভারতের সীমানা নদীর অপরপাশে, তাই বিএসএফের সেখানে প্রবেশের কোনো এখতিয়ার নেই। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে একপর্যায়ে বিএসএফ সদস্যরা স্পিডবোটে চড়ে ভারতের দিকে ফিরে যান।

Manual8 Ad Code

মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুস শহীদ বলেন, ফেসবুকে ভিডিওটি আমি দেখেছি। ঘটনাস্থল সুরমা নদীর তীরে। একপাশে ভারত, অন্যপাশে জকিগঞ্জের রসুলপুর। স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যদের চলে যেতে দেখা গেছে। তবে কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি।

জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার যুগান্তরকে বলেন, বিএসএফ সদস্যরা বাংলাদেশের অংশে প্রবেশ করেছিল। পরে স্থানীয়দের প্রতিবাদে তারা ফিরে যায়। খবর পাওয়ার পর বিজিবি বিএসএফ কর্মকর্তাদের ডেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন