Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মরা ছাড়া আর কোনো গতি নাই’

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১১:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১১:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
‘মরা ছাড়া আর কোনো গতি নাই’

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

‘মরা ছাড়া আর কোনো গতি নাই’- নিজের ফেসবুক ওয়ালে এমন স্ট্যাটাস লিখে এবং পকেটে আরেকটি চিরকুট রেখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক।

Manual8 Ad Code

 

রোববার (৬ জুলাই) রাতে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’- নিজের ফেসবুক ওয়ালে এমন স্ট্যাটাস লিখে প্রকাশের প্রায় ৩ ঘণ্টা পরে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্টকালে পকেটে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল- পরিবারের সঙ্গে স্ত্রীর বনিবনা হচ্ছে না। বিষয়টি অনেক চেষ্টা করেও মীমাংসা করা সম্ভব হচ্ছিল না। ইসলামী ব্যাংকে ২০ লাখ টাকা ফিক্স ডিপোজিট রাখা। সেই টাকাগুলো আমার ছেলেকে দিও।

Manual1 Ad Code

 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এদিকে রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানা ইঙ্গিত দিচ্ছিলেন। মাত্র দুই দিন আগে তিনি রাসেল নামের এক যুবকের আত্মহত্যার সংবাদ শেয়ার করে ক্যাপশনে লেখেন- ‘আমারও পরিস্থিতি আসছে।’ এরও আগে ২৮ জুন তিনি লিখেন- ‘হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাব।’

 

উল্লেখ্য, মাত্র ৪ দিন আগে কুলাউড়া পৌরশহরের উছলাপাড়ায় সুরাইয়া ইয়াছমিন রুহি (১৬) নামক এক স্কুলছাত্রীর লাশ ৩ জুলাই সকালে উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত রুহি কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

শেয়ার করুন