Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল ফোন ভিডিও রেকর্ডিংয়ে রেখে ফাঁস দিলেন যুবক

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১১:৪৩ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১১:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
মোবাইল ফোন ভিডিও রেকর্ডিংয়ে রেখে ফাঁস দিলেন যুবক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মোবাইল ফোন ভিডিও রেকর্ডিংয়ে রেখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বপন আহমেদ নামে এক যুবক। রোববার (৯ নভেম্বর) উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত স্বপন আহমেদ ওই গ্রামের মখই মিয়ার পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বপনের দুই স্ত্রী থাকলেও বর্তমানে কেউই তার সঙ্গে বসবাস করতেন না। ঘরে শুধু স্বপন ও তার মা থাকতেন। রোববার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ফাঁস দেওয়ার আগে স্বপন নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু করে রাখেন। স্থানীয় লোকজনের ধারণা স্ত্রীদের সঙ্গে বনিবনা না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। ফলে আত্মহত্যার পথ বেছে নেন স্বপন।

Manual8 Ad Code

ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

Manual1 Ad Code

কুলাউড়া থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যা প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Manual1 Ad Code

শেয়ার করুন