Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের পর হত্যা

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ১১:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৬ | ১১:১৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের পর হত্যা

Manual6 Ad Code

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় প্রবাসীর এক স্ত্রীকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত ভোররাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত লালা বিবি (৩০) ওই এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী।

Manual3 Ad Code

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ পরিবার সূত্রের বরাতে জানান, পূর্ব মরিচ্যার দুর্গম পাহাড়ি টিলায় লালা বিবির বসতঘর। প্রায় তিন বছর আগে স্বামী প্রবাসে যাওয়ার পর দুই সন্তান নিয়ে অর্ধভাঙা বাড়িতে বসবাস করছিলেন তিনি। সোমবার ভোরে তার বড় ছেলের ঘুম ভাঙলে মাকে অন্য কক্ষে খুঁজে পায়। খাটের পাশে মাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাইরে গিয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে তারা পুলিশকে খবর দেন।

Manual3 Ad Code

তিনি আরও জানান, ঘরের কিছু জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। এতে পরিবারটির সন্দেহ, পরিকল্পিতভাবে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। তার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। শরীরের পাশে পাওয়া একটি কাপড়ে শারীরিক নির্যাতনের আলামত রয়েছে বলে জানা গেছে। এতে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চলমান জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলেও পরিবারের সন্দেহ।

উখিয়া থানার ওসি নুর আহম্মদ আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

Manual2 Ad Code

স্থানীয় ইউপি সদস্য এম. মনজুর আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

Manual6 Ad Code

শেয়ার করুন