Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ইসরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রস্তাব পাস

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৯:৩০ অপরাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৬ | ০৯:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
পাকিস্তানের সিন্ধু প্রদেশে ইসরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রস্তাব পাস

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

পাকিস্তানের সিন্ধুর প্রাদেশিক পরিষদে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছে।ঐ প্রস্তাবে আমেরিকা ও ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। সিন্ধু প্রদেশের সদস্যরা এই প্রস্তাব পাসের মাধ্যমে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন।

Manual1 Ad Code

তারা সেখানে ইরানে অন্যায়ভাবে হামলার নিন্দা জানানোর পাশাপাশি স্কুল ও হাসপাতালে বোমা হামলার কথা তুলে ধরেছেন। তারা বলেছেন, স্কুল ও হাসপাতাল এবং আবাসিক এলাকায় হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Manual3 Ad Code

সিন্ধু প্রদেশের সংসদ সদস্যরা ইহুবিাদী ইসরায়েলকে দখলদার ও অবৈধ অস্তিত্ব হিসেবেও ঘোষণা করেছেন।ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিন্দা জানিয়ে প্রস্তাবে বলা হয়েছে, এমন পদক্ষেপ জাতিসংঘ ঘোষণার পরিপন্থী এবং আইনের লঙ্ঘন। এ বিষয়ে জাতিসংঘকে জরুরি পদক্ষেপ নিতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে।

Manual6 Ad Code

শেয়ার করুন