Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৯:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৬ | ০৯:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো হামলায় জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন-এ আয়োজিত এক ব্রিফিংয়ে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান তিনি।

Manual7 Ad Code

এর আগে প্রকাশিত খবরে বলা হয়, শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানান, এ ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

ব্রিফিংয়ে পিট হেগসেথ বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল।’

Manual1 Ad Code

তিনি আরও জানান, ইরানের ওপর হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেবল শুরু করেছে; সামনে আরও বড় আকারের অভিযান আসছে। যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।

Manual3 Ad Code

প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে এবং চূড়ান্ত সাফল্য নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সময় নেবে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘সফল হওয়া নিশ্চিত করতে যত সময় প্রয়োজন, আমরা তত সময় নেব।’

Manual3 Ad Code

শেয়ার করুন