Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে কারচুপি হলে কালো হাত ভেঙে দেওয়া হবে: সারজিস আলম

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১২:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ১২:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
স্থানীয় নির্বাচনে কারচুপি হলে কালো হাত ভেঙে দেওয়া হবে: সারজিস আলম

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

স্থানীয় নির্বাচনে কারচুপি হলে কালো হাত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচনে কিছু আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তবু জাতীয় স্বার্থ সামনে রেখে আমরা সেই নির্বাচন মেনে নিয়েছি।বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির দলীয় ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

Manual4 Ad Code

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা বা ইউনিয়ন পরিষদের কোনো নির্বাচনে কেউ যদি ভোটে প্রভাব বিস্তার বা কারচুপির চেষ্টা করে, আমরা সেই কালো হাতকে ভেঙে দেবো।

Manual8 Ad Code

সারজিস আলম বলেন, জনগণের ভোটের অধিকার জনগণকেই বুঝিয়ে দিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, জনগণ তা মেনে নেবে না।

তিনি বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রয়োজন ও নিরাপত্তার স্বার্থে দেশের দায়িত্বশীল ব্যক্তিরা যে কোনো দেশে সফর করতে পারেন। তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতো সংস্থাগুলো দেশের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠানকে দলীয় লোক বসিয়ে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে।

সারজিস আরও বলেন, অতীতে বিভিন্ন সরকারি দপ্তরে দলীয় সমিতির প্রভাবের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন