Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বাড়িতে পেঁয়াজ ও চিনি মজুদ, পুলিশের হানা

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ১২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বাড়িতে পেঁয়াজ ও চিনি মজুদ, পুলিশের হানা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বাড়িতে ভারতীয় অবৈধ পেঁয়াজ ও চিনি মজুদ রাখার অপরাধে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত পেঁয়াজ ও চিনির বাজার মূল্য ৮৭ হাজার টাকা।

Manual5 Ad Code

বুধবার (৪ মার্চ) জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের পাগইল গ্রামের এ অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশে একটি দল। এসময় রিপন আহমেদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সে জালালাবাদ থানাধীন পাগইল গ্রামের সমুজ আলীর ছেলে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

Manual6 Ad Code

সেই সাথে পুলিশ রিপনের বাড়ি থেকে অবৈধ ভারতীয় পেঁয়াজ ২০ বস্তা ও ৭ বস্তা চিনি উদ্ধার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

শেয়ার করুন