Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ছিনতাই কারী মুন্না পাকড়াও

admin

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ১১:০০ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৬ | ১১:০০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে ছিনতাই কারী মুন্না পাকড়াও

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর মজুমদারি এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী মুন্না বেপারীকে গ্রেফতার করেছে। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল তাকে গ্রেফতার করে।

শনিবার (৭ মার্চ) সকালে তাকে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত মুন্না বেপারী শরিয়তপুর জেলার নরিয়া থানার ডিঙ্গামানিক গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে মজুমদারী এলাকার তরঙ্গ ৩/৪ জমশেদ মিয়ার বাসায় বসবাস করে আসছে।

Manual3 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলামি। তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী মুন্না বেপারীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন