Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে জ্বালানি তেলের দাম বেশী নিলেই ব্যবস্থা

admin

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ১২:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৬ | ১২:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে জ্বালানি তেলের দাম বেশী নিলেই ব্যবস্থা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সিলেটে জ্বালানি তেলের সংকট হতে পারে—এমন আতঙ্কে সিলেটের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল (অকটেন, পেট্রল ও ডিজেল) কিনতে ভিড় করছেন গাড়িচালকেরা। বিশেষ করে মোটরসাইকেলের চালকদের ভিড় বেশি দেখা গেছে।

Manual4 Ad Code

এদিকে সিলেট বিভাগীয় পেট্রলপাম্প মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি রিয়াসাদ আজিম হক আদনান শনিবার (৭ মার্চ) জ্বালানি তেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, কোন পেট্রোল পাম্প যদি সরকার নির্ধারিত দামের চেয়ে এক পয়সা বেশী নেয় প্রমাণসহ যোগাযোগ করুন। কঠিন ব্যবস্থা নেয়া হবে। আপনার পরিচয় গোপন রাখা হবে। তথ্য দেয়ার জন্য তিনি ওয়াটসঅ্যাপ নাম্বার : ০১৭৭৭৭ ৯৯৪৪১ নাম্বারটি দেন।

Manual5 Ad Code

সিলেট বিভাগীয় পেট্রলপাম্প মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াসাদ আজিম হক আদনান জানান, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে। দাম বৃদ্ধিরও সম্ভাবনা নেই। দাম বাড়লে মাসের শেষের দিকে হতে পারে। একধরনের আতঙ্ক তৈরি হয়ে চাহিদার তুলনায় মানুষজন বেশি তেল সংগ্রহ করছেন। যার কারণে পাম্পগুলোতে ভিড় বাড়ছে। তিনি বলেন, হঠাৎ করে ভিড় বেড়ে যাওয়া এবং শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় সাময়িক কৃত্রিম সংকট তৈরি হয়েছে। যার কারণে নির্দিষ্ট করতে বাধ্য হচ্ছে পাম্পগুলো। তিনি মানুষকে অহেতুক আতঙ্কিত হয়ে চাহিদার তুলনায় অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানান।

Manual7 Ad Code

শেয়ার করুন