Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

admin

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ০৮:২৫ অপরাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৬ | ০৮:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেছেন, আসন্ন ঈদের আগেই দেশের সব কলকারখানার শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে মনিটরিংয়ের জন্য ছয়টি টিম গঠন করা হয়েছে এবং কারখানা মালিকদের কাছে বেতন-বোনাস পরিশোধের নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

রবিবার মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সাম্প্রতিক সময়ে আমেরিকা-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত এক প্রবাসীর মরদেহ দেশে আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিহত প্রবাসীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তাঁর পরিবারের সঙ্গে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। সংযুক্ত আরব আমিরাতে কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর সরকারি খরচে তাঁর মরদেহ দেশে আনা হবে। এছাড়া বিদেশে মরদেহ মর্গে সংরক্ষণের যে ব্যয়, তাও সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে।

Manual6 Ad Code

মন্ত্রী আরও জানান, যুদ্ধ শুরু হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর রাখছেন এবং প্রবাসীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

Manual7 Ad Code

পরে মন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বরুণা মাদ্রাসার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কমলগঞ্জে তাঁর দাদা-দাদীর কবর জিয়ারত করেন। এ সময় সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন

শেয়ার করুন