Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

admin

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

সরকার পতনের স্বপ্ন দেখছেন যারা, তাদের সতর্ক হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস (এমপি)। তিনি বলেন, সরকার মাত্র কাজ শুরু করেছে, তাই ধৈর্য ধরে সময় দেওয়া উচিত।রোববার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ইফতার ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

মির্জা আব্বাস বলেন, “যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান। ক্ষমতা এত সহজ নয়। যারা আসবেন তারাও টিকতে পারবেন না।”

Manual4 Ad Code

তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকা একটি দল। তাই টোকা দিয়ে দলটিকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।

Manual2 Ad Code

এ সময় তিনি আরও বলেন, বিএনপি গায়ে পড়ে কোনো ঝামেলা করতে চায় না। তবে কেউ উসকানি দিলে তার জবাব দিতে দল প্রস্তুত রয়েছে।

Manual3 Ad Code

কোটা আন্দোলন প্রসঙ্গে মির্জা আব্বাস মন্তব্য করেন, অনেকে চাকরি পাওয়ার আশায় আন্দোলনে যুক্ত হয়েছিল। কিন্তু এখন তারা ক্ষমতার চাকচিক্যে মুগ্ধ হয়ে আবার সরকার গঠনের স্বপ্ন দেখছে, যা বাস্তবসম্মত নয়।

প্রধানমন্ত্রী শনিবার অফিস করেছেন—এ নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরও সতর্ক করেন তিনি। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন