Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২

admin

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ১১:৫৬ অপরাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৬ | ১১:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে অপরজন ভারতীয়। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

Manual6 Ad Code

রোববার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ভবনে এ হামলা চালানো হয়।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Manual5 Ad Code

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল–খার্জে দুজন নিহত হওয়ার কথা জানা গেল।গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হয়।

শেয়ার করুন