Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা হামলায় নিহত বড়লেখার আলীর মরদেহ দেশে পৌঁছেছে

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৬ | ০১:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
বোমা হামলায় নিহত বড়লেখার আলীর মরদেহ দেশে পৌঁছেছে

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত সালেখ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।

Manual2 Ad Code

সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছায় আহমেদ আলীর মরদেহ।

আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক ঢাকা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় আহমেদ আলীর মরদেহ দেশে আনা হয়েছে।

জানা যায়, আহমেদ আলী গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকায়। গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। সেখানে তিনি পানি সরবরাহের গাড়ি চালাতেন। তার ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও একই শহরে থাকেন এবং তারাই পরিবারের কাছে মৃত্যুর খবর জানান।

Manual8 Ad Code

ঢাকায় লাশ গ্রহণ ও ঢাকা থেকে সিলেটের মৌলভীবাজারে মরদেহের নিজ বাসভবনে পৌঁছানো পর্যন্ত সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে বিমানযোগে মরদেহ নেয়া হবে সিলেটের মৌলভীবাজারে।

Manual5 Ad Code

পরিবারের সদস্যরা জানায়, গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানেই তাকে সমাহিত করা হবে।

শেয়ার করুন