Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ০১:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

Manual3 Ad Code

ঢাকা-১৩ আসন থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট। অন্যদিকে মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ০৬৭ ভোট, যা বিজয়ী প্রার্থীর চেয়ে ২ হাজার ৩২০ ভোট কম।

Manual5 Ad Code

এর আগে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আরও ২০ জনেরও বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যালট পেপারসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন