Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের সহযোগিতার কথা স্মরণ রাখবেন: মির্জা ফখরুল

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ১১:২০ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ১১:২০ অপরাহ্ণ

ফলো করুন-
গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের সহযোগিতার কথা স্মরণ রাখবেন: মির্জা ফখরুল

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

গণমাধ্যম ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

Manual1 Ad Code

গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের সহযোগিতার বিষয়টি স্মরণ রাখা উচিত। তিনি বলেন, ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপর আর যেন কেউ চড়াও না হয়, সে বিষয়ে সবার সতর্ক থাকা প্রয়োজন। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম সবার প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে। আগামীকাল দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন সংসদ বসবে এবং সেই সংসদকে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত ১৭ বছরে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, হামলা ও মামলার মুখোমুখি হয়েছেন। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

Manual2 Ad Code

এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তিনি বলেন, কোনো ধরনের মব কালচার গণতন্ত্রকে শক্তিশালী করে না; বরং গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তব্য দেন মিয়া গোলাম পারওয়ার, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, জনগণ, রাজনৈতিক দল ও গণমাধ্যম—এই তিন শক্তির সমন্বয়েই দেশ এগিয়ে যাবে।

শেয়ার করুন