Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৭:০৭ অপরাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ০৭:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই শহীদদের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আজকে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কারণে আমরা সবাই সংসদে বসতে পেরেছি। মহান সংসদে ফ্যাসিবাদ বিরোধী সৈনিকেরা আছি।’ স্পিকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনার প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই।’

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদে নাহিদ ইসলাম এসব কথা বলেন। উল্লেখ্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়ার বিষয়কে সামনে রেখেই এই বক্তব্য দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার বক্তব্যের প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম এমন বক্তব্য দিতে পারেন বলে ধারণা করছে।

Manual4 Ad Code

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। তিনি স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম ঘোষণা করেন। পরে সংসদ সদস্যদের সমর্থনের ভিত্তিতে প্রস্তাবটি গৃহীত হয়।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় তাঁর সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে।

Manual5 Ad Code

শেয়ার করুন