Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোজতবা খামেনি সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করছেন: আব্বাস আরাঘচি

admin

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১১:৩২ অপরাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১১:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
মোজতবা খামেনি সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করছেন: আব্বাস আরাঘচি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আলজাদিদ–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতা সুস্থ আছেন এবং রাষ্ট্র পরিচালনায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

গত ৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে ১২ মার্চ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে তার প্রথম ভাষণ প্রচার করা হয়, যদিও সেটি একজন উপস্থাপক পড়ে শোনান।

Manual2 Ad Code

সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি বলেন, চলমান যুদ্ধের ন্যায্য সমাপ্তি ঘটাতে পারে—এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে ইরান স্বাগত জানাবে। তবে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজের জন্য তা বন্ধ থাকবে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে কোনো নির্দিষ্ট উদ্যোগ আলোচনার টেবিলে নেই।

Manual8 Ad Code

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বেঁচে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) এনবিসি নিউজ–কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।”

Manual3 Ad Code

তবে একই সঙ্গে খামেনির মৃত্যুর খবরকে গুজব বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, যদি খামেনি জীবিত থাকেন, তাহলে নিজের দেশের স্বার্থে তার ‘বুদ্ধিমানের সিদ্ধান্ত’ নেওয়া উচিত।

শেয়ার করুন