Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় সাংবাদিকদের সম্মানে সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’র ইফতার

admin

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় সাংবাদিকদের সম্মানে সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’র ইফতার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে বহুল প্রচারিত সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক সীমান্তের ডাকেরর স্টাফ রিপোর্টার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু। তিনি বলেন, স্থানীয় সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, প্রবীণ সাংবাদিক ও কুলাউড়া প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, বর্তমান সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মছব্বির আলী, সীমান্তের ডাকের সম্পাদকমণ্ডলীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম টিপু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, সাংবাদিক আতিকুল ইসলাম আখই, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোক্তাদির হোসেন, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক ও সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, বেনীআসহকলা সম্পাদক আশরাফুল ইসলাম চৌধুরী হিরো, সাহিত্যিক শহিদুল ইসলাম তনয়, ভয়েজ অব কুলাউড়ার সম্পাদক নুরুল ইসলাম ইমন, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার প্রতিনিধি এইচডি রুবেল, সময়ের আলো জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, চ্যানেল ওয়ান’র সিলেট প্রতিনিধি এম এ কাইয়ুম, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, মানবকণ্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, যুগভেরী প্রতিনিধি খালিক উদ্দিন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, দেশ রূপান্তর জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী, সংবাদ প্রতিদিন প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, অনুলিপি কুলাউড়ার সম্পাদক আশিকুল ইসলাম বাবু, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সীমান্তের ডাকের প্রতিনিধি শেখ বদরুল হোসেন রানাসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সাপ্তাহিক সীমান্তের ডাকের কম্পিউটার অপারেটর হাফেজ সালাম আহমেদ।

Manual6 Ad Code

শেয়ার করুন