Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি নেতাদের ‘টার্গেট করে নির্মূল’ অভিযান চালিয়ে যাব: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

admin

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ১১:৫১ অপরাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ | ১১:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
ইরানি নেতাদের ‘টার্গেট করে নির্মূল’ অভিযান চালিয়ে যাব: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক এক হামলায় ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন।এক বিবৃতিতে কাৎজ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের ‘সন্ত্রাস ও নিপীড়নমূলক শাসনের’ নেতৃত্বকে খুঁজে বের করে টার্গেট করার অভিযান চালিয়ে যাবে।

Manual3 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য উল্লেখ করে কাৎজ বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে ট্রাম্প যে ইঙ্গিত দিয়েছেন, তা বাস্তবায়ন আরও দ্রুতগতিতে এগোচ্ছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক হামলায় দুই শীর্ষ নেতার নিহত হওয়ার মধ্য দিয়ে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।

এ সময় অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট ও গোয়েন্দা সদস্যদের প্রশংসা করেন তিনি।তবে ইরানের পক্ষ থেকে এখনো লারিজানি ও সোলেইমানির মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, ফলে ঘটনাটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Manual8 Ad Code

শেয়ার করুন