Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের স্কুলছাত্রী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, রনি গ্রেপ্তার

admin

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ০২:৪১ অপরাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ | ০২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জের স্কুলছাত্রী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, রনি গ্রেপ্তার

Manual5 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ থেকে অপহরণের শিকার স্কুলছাত্রী ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। ওই অভিযানে অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ৯টায় জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে র‌্যাব।

Manual7 Ad Code

মঙ্গলবার র‌্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

গ্রেপ্তার রনি মিয়া (২০) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালী কৃষ্ণনগর গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে।

Manual1 Ad Code

র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, ভিকটিম মাধবপুর উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা দুবাই প্রবাসী। ভিকটিম বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায় সময়ই রনি কুপ্রস্তাব দিত।Geographic Reference

Manual1 Ad Code

বিষয়টি ভিকটিম তার দাদাকে জানানোর পর রনির অভিভাবককে অবগত করা হয়। গণমান্য ব্যক্তিদের কাছে এ নিয়ে বিচার দিলে রনি ক্ষুব্ধ হয়। গত ২২ ফেব্রুয়ারি দুপুরে স্কুল থেকে বাড়িতে আসার পথে রনি তার সহযোগীদের নিয়ে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে র‌্যাব ঘটনার ছায়াতদন্ত শুরু করেছে।

তিনি আরো জানান, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ র‌্যাব-৯, সিপিসি-৩ ও ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ একটি যৌথ আভিযান চালিয়ে সোমবার রাত ৯টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাপুর গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন